শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে চলমান জেনারেশন-জেড আন্দোলনের সমাধান করার আহ্বান জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। মঙ্গলবার একটি আনুষ্ঠানিক বিবৃতিতে আন্দোলনকারীসহ সব পক্ষকে সংলাপের আহ্বান জানান তিনি। খবর দ্য হিমালয়ান।

বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ এরই মধ্যে গৃহীত হয়েছে। তাই এখন দেশের মূল কাজ, অতিরিক্ত রক্তপাত বা ক্ষতি এড়িয়ে সংকট সমাধান করা। তিনি আরো বলেন, আমি সব পক্ষকে শান্ত থেকে ক্ষয়ক্ষতি এড়ানো ও আলোচনার টেবিলে বসার আহ্বান জানাচ্ছি। গণতান্ত্রিক দেশে নাগরিকদের দাবিগুলো সংলাপ ও সমঝোতার মাধ্যমে পূরণ করা সম্ভব।

এর আগে নেপালি সেনাবাহিনীও একই আহ্বান জানিয়েছিলেন। যৌথ বিবৃতিতে, জনগণ-বিশেষ করে যুবকদের শান্ত থাকার এবং দেশের ঐতিহাসিক অবকাঠামো ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার আহ্বান জানিয়েছিলেন তিনি।

সংলাপ ও সংযম চাইছে রাষ্ট্রীয় উচ্চপদস্থরাও। তবে বিক্ষোভকারী আন্দোলনের তরুণরা এখনো ব্যবস্থাগত সংস্কার ও জবাবদিহি দাবি করছে।