নিকোলাস মাদুরো গ্রেফতার হওয়ার দুই মাস পর আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলা। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, এই উদ্যোগ ভেনিজুয়েলার অর্থনীতি পুনরুদ্ধার এবং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খবর দ্য গার্ডিয়ান

সম্প্রতি মার্কিন সেক্রেটারি অব ইন্টেরিয়র ডাগ বারগাম ভেনিজুয়েলা সফর করেন। সেখানে তিনি দেশটির খনিজ ও জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। উভয় দেশই আশা করছে, এই নতুন গঠনমূলক আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত হবে।