লেবাননের দক্ষিণ সীমান্তের গ্রামগুলোতে
হামলা চালিয়েছে ইসরায়েল। এতে চার শিশুসহ ৯ বেসারিক প্রাণ হারিয়েছেন। গতকাল বুধবার
(১৪ ফেব্রুয়ারি) এ হামলা চালয় তেল আবিব। হিজবুল্লাহর রকেট হামলার প্রতিবাদে এ হামলা
চালানো হয়েছে বলে দাবি ইসরায়েলি বাহিনীর (আইডিএফ)। খবর রয়টার্স।
গণমাধ্যমটি জানিয়েছে, বুধবার দক্ষিণ
লেবাননের গ্রামগুলোতে ইসরায়েলি হামলায় চার শিশুসহ নয়জন বেসামরিক লোক নিহত হয়েছেন
বলে ওই অঞ্চলের এক হাসপাতালের পরিচালক এবং লেবাননের তিনটি নিরাপত্তা সূত্র জানিয়েছে।
একাধিক নিরাপত্তা সূত্রে জানা গেছে,
আল-সাওয়ানা গ্রামে ইসরায়েলের এই হামলায় একজন নারী ও তার দুই সন্তান নিহত হয়েছে। এছাড়া
শহরের হাসপাতালের পরিচালক হাসান ওয়াজনি এবং অন্য কয়েকটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে,
ইসরায়েলি বাহিনীর এ হামলায় লেবাননের নাবাতিহের একটি ভবনে আরো দুই শিশুসহ তিন নারীর
প্রাণ গেছে। এদের মধ্যে একজন পুরুষও রয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যমটি। অন্যদিকে এতে
আহত বেশ কয়েকজনকে হাসাপাতালে নেয়া হয়েছে।
হিজবুল্লাহ এবং নিরাপত্তা সূত্রগুলি
আরো জানিয়েছে, গতকাল ইসরায়েলের পৃথক দুটি হামলায় গোষ্ঠীটির চার যোদ্ধা প্রাণ হারিয়েছেন।
হিজবুল্লাহকে এ হামলার ঘটনায় জড়ালেও ইরান সমর্থিত এ সশস্ত্র গোষ্ঠীটি গতকালের হামলার
দায় অস্বীকার করেছে। এছাড়া এসব হামলার প্রতিক্রিয়া এমনি এমনি তেল আবিবকে ছেড়ে দেয়া
যায়না বলে হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহর নেতারা।
এদিকে ইসরায়েলি সরকারের একজন মুখপাত্র
সাংবাদিকদের বলেছেন, বুধবার সকালে লেবানন থেকে রকেট হামলায় ইসরায়েলের এক নারী সৈন্য
মারা গেছে এবং অন্য আটজন হাসপাতালে ভর্তি হয়েছে।










