রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির মৃত্যুর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দোষারোপ করছে পশ্চিমারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘নাভালনির মৃত্যুর জন্য পুতিন দায়ী।’ একই সঙ্গে এ ঘটনার অবিলম্বে তদন্ত দাবি করেছেন তিনি। বাইডেনের মতে, নাভালনির সঙ্গে যা ঘটেছে তা পুতিনের বর্বরতার প্রমাণ। নিজের লোকদের ওপরই ভয়ানক অপরাধ ঘটাচ্ছেন পুতিন। এর আগে জাতিসংঘের মানবাধিকার সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে নাভালনির মৃত্যুর প্রসঙ্গে বলা হয়েছে, যখন কেউ কোনো রাষ্ট্রে কারাবন্দি অবস্থায় মারা যান তখন সেটার ঝুঁকি কিংবা দায়ভার রাষ্ট্রকে নিতে হয়। অন্যদিকে নাভালনির মৃত্যুর ঘটনায় রুশ সরকারকে দায়ী করেছে যুক্তরাজ্য। খবর বিবিসি
নাভালনির মৃত্যুর ঘটনায় পুতিনকেই দুষছেন পশ্চিমারা
রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির মৃত্যুর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দোষারোপ করছে পশ্চিমারা।










