নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই চীনকে হুঁশিয়ারি দিয়েছেন তাইওয়ানের
নতুন প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং-তে। সোমবার (২০ মে) শপথ নেয়ার সময় তোপধ্বনির মাধ্যমে
তাকে বরণ করে নেয়া হয়। খবর আল জাজিরা ও বিবিসি।
উইলিয়াম লাই তাইওয়ানের প্রতি চীনের হুমকি প্রদান বন্ধ ও দ্বীপরাষ্ট্রটির
গণতন্ত্রের অস্তিত্ব মেনে নেয়ার আহ্বান জানান।
তিনি বলেন, তাইওয়ান চীনের ভীতিপ্রদ অবয়বের কাছে ফেরত যেতে চায় না।
উল্লেখ্য, লাই এবং তার ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) বেইজিংয়ের
কাছে অপছন্দনীয়।
তিনি একজন চিকিৎসক থেকে রাজনীতিবিদে পরিণত হন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী
অ্যান্থনি ব্লিংকেন লাইকে অভিনন্দন জানিয়েছেন।










