মার্কিন নাগরিকদের ভেনিজুয়েলায় ভ্রমণ ও দেশটির সীমান্তের কাছাকাছি না যেতে সতর্ক করেছে কলম্বিয়ার রাজধানী বোগোটায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস। খবর আল জাজিরা
এক সতর্কবার্তায় দূতাবাস জানিয়েছে, ভেনিজুয়েলার রাজধানী কারাকাস ও তার আশপাশে বিস্ফোরণের খবর সম্পর্কে তারা অবগত রয়েছে। দেশটি বর্তমানে ‘লেভেল-৪’ সতর্কতার আওতায় রয়েছে, যা সর্বোচ্চ সতর্কতার স্তর। এ পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের ভেনিজুয়েলায় ভ্রমণ না করার জন্য আহ্বান জানিয়েছে তারা। সেইসঙ্গে সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব নিরাপদ স্থান ও সম্ভব হলে দেশটি ত্যাগ করতে বলা হয়েছে।
দূতাবাস আরো বলেছে, ২০১৯ সালের মার্চে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর কারাকাসে অবস্থিত সব কূটনৈতিক কর্মী প্রত্যাহার করে দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছিল।















