ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির সশস্ত্র বাহিনীর নতুন প্রধান হিসেবে ওলেকসান্দর সিরস্কিকে নিয়োগ দিয়েছেন। জেনারেল ভ্যালেরি জালুঝনিকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দেয়ার পর নতুন সেনাপ্রধানকে নিয়োগ দেন তিনি।

দুই বছর ইউক্রেনের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন জালুঝনি।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জালুঝনিকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, সামরিক নেতৃত্বে পরিবর্তন আনার সময় হয়েছিল।

ইউক্রেনে রুশ হামলার প্রায় দুই বছরের মাথায় দেশটির ‘সামরিক কৌশলে’ পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করেন জালুঝনি নিজেও।

পদ থেকে সরিয়ে দেয়ার পরজালুঝনি বলেন, ‘২০২২ সালের কাজ ও ২০২৪ সালের কাজের মধ্যে পার্থক্য আছে। জয়ী হতে হলে সবাইকে বদলাতে হবে, নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে হবে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর ইউক্রেনের সামরিক বাহিনীতে এটিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ রদবদল বলে মনে করা হচ্ছে।