গতকাল কী খেয়েছে, কার সঙ্গে ছিল অথবা কোথায় ছিল এসব মনে রাখা মানুষের জন্য সহজ। নতুন এক গবেষণা বলছে এ ‘মেন্টাল টাইম ট্রাভেল’-এর সক্ষমতা রয়েছে ইউরেশিয়ান জেইস নামের পাখিরও। গবেষক জেমস ডেভিসের নেতৃত্বাধীন এ গবেষণা প্রকাশ হয়েছে প্লস ওয়ান জার্নালে। গবেষণা বলছে, এপিসোডিক মেমোরি মনে রাখার ক্ষেত্রে মানুষের সঙ্গে ইউরেশিয়ান জেইসের তুলনা হতে পারে। এ স্মৃতি ভাষাগত স্মৃতির চেয়ে ভিন্ন। এ গবেষণা ভবিষ্যতে অ্যালঝেইমার রোগে স্মৃতিশক্তি হারানো রোগীদের এপিসোডিক মেমোরি ফিরে পেতে সহায়ক হতে পারে। সিএনএন
অতীত স্মরণ করতে পারে যে পাখি
গতকাল কী খেয়েছে, কার সঙ্গে ছিল অথবা কোথায় ছিল এসব মনে রাখা মানুষের জন্য সহজ।










