টানা ৭০ বছর
লোহার ফুসফুসের ভেতর বসবাস করা পল আলেকজান্ডার মারা গেছেন। সোমবার (১১ মার্চ) তার মৃত্যু
হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৮ বছর। ছয় বছর বয়সে পোলিও আক্রান্ত হওয়ার পর থেকে
লোহার তৈরি কৃত্রিম ফুসফুসের ভেতরেই জীবন যাপন করছিলেন তিনি।
১৯৫২ সালে পোলিওর
কারণে ঘাড় থেকে শরীরের বাকি অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে তার। মিডিয়া রিপোর্ট অনুসারে,
পোলিও আক্রান্ত পল স্বাধীনভাবে শ্বাস নিতে অক্ষম হয়ে পড়েছিলেন। যে কারণে ডাক্তারের
পরামর্শে তাকে বাকি জীবন একটি ধাতব সিলিন্ডারে আবদ্ধ থাকতে হয়েছে। সিলিন্ডারটির বিলোগুলো
সিলিন্ডার থেকে বাতাস বের করে দিয়ে তার ফুসফুসকে প্রসারিত করে এবং সংকুচিত করে নিঃশ্বাস
নিতে সাহায্য করত।
৭০ বছর সিলিন্ডারে
আবদ্ধ থাকলেও পল পৃথিবীর বহু মানুষের অনুপ্রেরণা হয়ে থাকবেন। কারণ পোলিও আক্রান্ত হওয়ার
পর শুধুমাত্র বেঁচে থাকার জন্য পল সিলিন্ডারের সাহায্য নিয়েছিলেন তা নয়। সেখান থেকেই
তিনি আইন ডিগ্রি
লাভ করেন, বার পরীক্ষায় উত্তীর্ণ
হন এবং একটি সফল
অনুশীলন শুরু করেন।
পোলিওতে
আক্রান্ত হওয়ার কয়েক বছর পর আলেকজান্ডার
পল নিজে নিজে শ্বাস নিতে
শিখেছিলেন এবং অল্প সময়ের
জন্য সিলিন্ডার ত্যাগ করতেও সক্ষম হন। কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে তার অবস্থার অবনতি
হয়েছিল।
২০২০ সালের এপ্রিলে তিনি থ্রি মিনিটস ফর এ ডগ: মাই লাইফ ইন অ্যান আয়রন লাং শিরোনামে একটি স্মৃতিকথা প্রকাশ করেন। তিনি কিবোর্ডে টাইপ করার জন্য একটি প্লাস্টিকের লাঠি এবং একটি কলম ব্যবহার করেছিলেন এ। পাশাপাশি এক বন্ধুকে দিয়ে কিছুটা শ্রিুতিলিখনও করিয়েছিলেন বইটি লিখতে তার আট বছরেরও বেশি সময় লেগেছিল।
তথ্যসূত্র : দ্য স্ট্রেইটস টাইমস










