ইন্দোনেশিয়ার প্রত্যন্ত হালমাহেরা দ্বীপের মাউন্ট ইবু আগ্নেয়গিরিতে উদ্‌গিরণ হচ্ছে। আগ্নেয়গিরিটির নিকটবর্তী সাতটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে। জানা গেছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা থেকে ইবুতে উদ্‌গিরণ শুরু হয়। উদ্‌গিরণের ফলে সৃষ্ট ছাই চার কিলোমিটার পর্যন্ত ওপরে উঠে যায়। এর জ্বালামুখের চারপাশে বেগুনি বিদ্যুতের চমকানি দেখা যায়। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার কর্মকর্তা আব্দুল মুহারি এক বিবৃতিতে জানিয়েছেন, পুলিশ, সামরিক বাহিনী ও উদ্ধারকারী কর্মকর্তাদের এক যৌথ দলকে ঘটনাস্থলের আশপাশের গ্রামগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে আনার জন্য পাঠানো হয়েছে। রয়টার্স