ইউক্রেনের কারকিভ শহরে রাশিয়ার ড্রোন হামলায় ৩ জন শিশুসহ ৭ জন নিহত
হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) এ ঘটনায় সৃষ্ট অগ্নিকাণ্ডে অবকাঠামো ও বাসভবন ক্ষতিগ্রস্ত
হয়। খবর রয়টার্স।
কারকিভ অঞ্চলের গভর্নর ওলে সিনেহুবভ বলেন, শুক্রবার রাতে রাশিয়ার
বাহিনী বেসামরিক স্থাপনায় আক্রমণ শুরু করে। এতে পূর্ব কারকিভে আগুন লেগে কমপক্ষে ১৫টি
বাড়িতে আগুন লেগে যায়।
টেলিগ্রাম বার্তায় তিনি বলেন, আক্রমণের ফলে সাতজন মারা যায়। তাদের
মধ্যে ৭ বছর, ৪ বছর ও ছয় মাস বয়সী শিশু রয়েছে। এ সময় তিনজন আহত হয়।
ইউক্রেনের বিমানবাহিনী বলেছে কারকিভ অঞ্চলকে লক্ষ্য করে ছোঁড়া ৩১
টি ড্রোনের মধ্যে তারা ২৩টিকে ভূপাতিত করতে পেরেছে।
স্থানীয় কর্মকর্তারা জানান, অগ্নিনির্বাপককারী ও উদ্ধারকারী দল রাতজুড়ে আগুন নেভানো ও ধ্বংসাবশেষ পরিষ্কারের জন্য কাজ করেছে।










