নামিবিয়ার প্রেসিডেন্ট হাহে গেইঙ্গোব মৃত্যুবরণ করেছেন। রোববার (৪ ফেব্রুয়ারি) প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।  ৮২ বছর বয়সী হাহে প্রায় এক মাস ধরে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন। খবর আল জাজিরা।

দেশটির রাজধানী উয়িনঢোয়েকে লেডি পোহাম্বা হাসপাতালে হাহে গেইঙ্গোব মারা যান। মৃত্যুর সময় তার স্ত্রী ও সন্তান পাশে ছিলেন। নামিবিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নাঙ্গোলো এমবুম্বা গেইঙ্গোবের অফিশিয়াল ফেসবুক পেজে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

গেইঙ্গোব ২০১৪ সালে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি জানান। তিনি পুনরায় নির্বাচন করার ক্ষেত্রে অযোগ্য ছিলেন, কারণ দেশটির সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকতে পারেন।

জার্মানির সাবেক উপনিবেশ নামিবিয়া ১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীনতা অর্জন করে। নভেম্বর মাসে দেশটির প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।