মিয়ানমারের জান্তা সরকারের অধীনে বিতর্কিত সাধারণ নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে কম ভোটার উপস্থিতির পর এবার জনমনে ভীতি ও অনিশ্চয়তার মধ্যেই দিনটি শেষ হয়। এখন পর্যন্ত জান্তা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) বড় জয়ের পথে রয়েছে। দলটির নেতৃত্বে রয়েছেন সাবেক সেনা কর্মকর্তারা। জান্তা মুখপাত্র জ মিন তুন একে জনগণের বিজয় হিসেবে দাবি করেছেন। তিনি জানান, এপ্রিলের মধ্যে নতুন সরকার গঠন করা হবে। ২৫ জানুয়ারি চূড়ান্ত পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র: রয়টার্স
মিয়ানমারে দ্বিতীয় দফার ভোটগ্রহণ সম্পন্ন, জয়ের পথে জান্তা সমর্থিত দল
মিয়ানমারের জান্তা সরকারের অধীনে বিতর্কিত সাধারণ নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।










