শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা। শুক্রবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। প্রতিবেশী দেশ এল সালভাদরেও কম্পন অনুভূত হয়। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, টেক্সিসকো শহর থেকে সাত কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে, যা রাজধানী থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৮ কিলোমিটার। ক্যারিবিয়ান ও কোকোস টেকটোনিক প্লেটের মিলনস্থলে অবস্থানের কারণে গুয়াতেমালায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। খবর রয়টার্স
গুয়াতেমালায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা। শুক্রবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।










