ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নেয়া হয়েছে বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে। খবর বিবিসি।
এর আগে, গতকাল শনিবার মাদুরোকে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে নিউইয়র্কে মার্কিন মাদকবিরোধী সংস্থা ডিইএ–এর কার্যালয়ে নেয়া হয়। সেখানে তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র সংক্রান্ত একাধিক অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়।
যদিও মাদুরো দীর্ঘকাল ধরে নিজেকে কোনো ড্রাগ কার্টেলের নেতা হওয়ার অভিযোগ অস্বীকার করে আসছেন।
পরে তাকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়। ব্রুকলিনের এই ডিটেনশন সেন্টারটি হাই-প্রোফাইল বন্দিদের রাখার জন্য পরিচিত। বর্তমানে সেখানে আলোচিত সংগীতশিল্পী পি ডিডি এবং এর আগে গিসলেইন ম্যাক্সওয়েলের মতো বন্দিরা ছিলেন।
আরো পড়ুন: ‘হাতকড়া’ পরা মাদুরোর ভিডিও প্রকাশ, অবস্থান নিশ্চিত নয়
মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের একটি আদালতে বিচারকের সামনে হাজির করা হবে। তবে শুনানির নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।








