রানওয়েতে থাই উড়োজাহাজের দরজা খোলার
চেষ্টা করায় আটক হয়েছেন কানাডার এক যাত্রী। সম্প্রতি এ ঘটনা ঘটেছে থাইল্যান্ডর একটি
বিমাবন্দরে। বিমানবন্দরে কর্মরত পুলিশ জানিয়েছে রানওয়েতে উড্ডয়নের অপেক্ষায় থাকা একটি
উড়োজাহাজের দরজা খোলার চেষ্টায় কানাডার এক নাগরিককে আটক করেছেন তারা। তবে ওই নাগরিকের
দাবি তাকে হত্যার চেষ্টা করায় তিনি দরজা খোলার চেষ্টা করেন। খবর গাল্ফ নিউজ।
গণমাধ্যমটি জানিয়েছে, দেশটির উত্তরের
শহর চিয়াং মাই থেকে ব্যাংককগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে। ফ্লাইটটি
যাত্রা শুরু করার কয়েক মুহূর্ত আগে উড়োজাহাজের দরজা খোলার চেষ্টা করেন কানাডার ৪০ বছর
বয়সী ওই নাগরিক।
পুলিশ সূত্রে জানা যায়, এই ঘটনার ফলে
ওই বিমানবন্দরে সময় বিঘ্নতায় পড়ে অন্তত বেশ কয়েকটি ফ্লাইট। এতে সংশ্লিষ্ট ফ্লাইটসহ
ভোগান্তিতে পড়েন অন্যান্য ফ্লাইটের যাত্রীরাও। ফ্লাইটে অবস্থানরত যাত্রীদের ভোগান্তি
সৃষ্টি এবং এয়ার নীতিমালা লংঘন করার অপরাধে ওই নাগরিককে আটক করে পুলিশ। ফু পিং রাতচানিওয়েট
থানার ডেপুটি পুলিশ কর্মকর্তা নাত্তাউত নোইসোর্ন এ তথ্য নিশ্চিত করেছেন।
সাংবাদিকদের তিনি বলেন, উড়োজাহাজটিতে
অবস্থানরত কোনো যাত্রী আটককৃত ওই নাগরিককে হত্যার চেষ্টা করলে তিনি উড়োজাহাজটির দরজা
খোলার চেষ্টা করেছেন বলে আমাদের জানিয়েছেন তিনি। আটকের সময় ওই নাগরিককে খুব আতঙ্কিত
দেখাচ্ছিল।
সংশ্লিষ্ট ফ্লাইটে থাকা এক যাত্রীর বরাতে জানা যায়, উড়োজাহাজের
পিছনের দিকে বসে থাকার সময় তিনি সামনের দিক থেকে প্রচণ্ড বাতাস এবং চিৎকার শুনতে পান।
আটককৃত ওই নাগরিক চিৎকার করে বলছিলেন, একজন তাকে হত্যা করার চেষ্টা করছে।
এ ঘটনায় ফ্লাইটটি তিন ঘণ্টার বেশি সময়
পর যাত্রা শুরু করে বলে এক বিবৃতিতে জানায় থাই এয়ারওয়েজ কর্তৃপক্ষ।










