ফিলিস্তিনিদের জন্য তিন বছর মেয়াদী ১৬০ কোটি ইউরো’র একটি নতুন আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সোমবার (১৪ এপ্রিল) এ সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলে লুক্সেমবার্গ থেকে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, আমরা ফিলিস্তিনের জনগণের জন্য সহায়তা বৃদ্ধি করছি। পশ্চিম তীর ও গাজাকে স্থিতিশীল করতে ইইউ ২০২৭ সাল পর্যন্ত ১ দশমিক ৬ বিলিয়ন ইউরো সাহায্য করবে।