গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায় হামলা
শুরু করেছে ইসরায়ল। তেল আবিবের এই হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার
(৮ ফেব্রুয়ারি) গাজায় দক্ষিণাঞ্চলের বেশ কিছু স্থানে আকাশ ও স্থল হামলা চালায় তেল আবিব।
খবর বিবিসি।
হোয়াইট হাউজ উপত্যকাটির ওই অঞ্চলে শরণার্থীদের
কথা চিন্তা না করে বড় কোনো অভিযানের পরিকল্পনাকে সমর্থন করেনা বলে জানিয়েছে। ইসরায়েলের
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফায় সামরিক অভিযান পরিচালনার ঘোষণার পরপরই এই
মন্তব্য করেছে ওয়াশিংটন।
বিবিসির খবরে বলা হয়েছে, মিসর সীমান্তের
কাছে অবস্থিত ওই অঞ্চলের শরনার্থী শিবিরগুলোতে বর্তমানে গাজার অর্ধেকের বেশি মানুষ
আশ্রয় নিয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে, ১৫ লাখের বেশি গাজাবাসী এখন
রাফায় মানবিক জীবন যাপন করছে। এমন পরিস্থিতিতে সেখানে হামলা চালানো মানবিক বিপর্যয়কারী
ধ্বংসযজ্ঞ হবে বলে মনে করে যুক্তরাষ্ট্র।
গত বছরের ৭ অক্টোবর হামাস-ইসরায়েল সংঘাত
শুরুর পর উত্তর গাজায় তন্ডব চালায় আইডিএফ। তখন গাজাবাসীকে উপত্যকার দক্ষিণাঞ্চলে সরে
যেতে নির্দেশ দেয় ইসরায়েল।
অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলের নির্বিচার
হামলার ৪ মাস শেষ হয়েছে। এ সময়ে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত
২৭ হাজার ৭০৮। নিহত ফিলিস্তিনিদের বেশির ভাগই নারী এবং শিশু। আহতের সংখ্যা ৬৭ হাজার
১৭৪।










