চলছে পূজোর মৌসুম। ঘোরাঘুরির পাশাপাশি চলছে ফটোশুটও। আমরা প্রত্যেকেই চাই যেন ছবি তোলার সময় আমাদেরকে দেখতে নিখুঁত লাগে। কিন্তু নিখুঁত মেকাপের জন্য পার্লার বা বিউটি সেলোনে যাওয়ার সময় সুযোগ হয়ে ওঠে না অনেক সময়। সেক্ষেত্রে কয়েকটি সহজ স্টেপ ফলো করে ঘরে বসেই কিন্তু ফটোশুটের জন্য পারফেক্ট লুক আনা সম্ভব।
চলুন জেনে নেয়া যাক, কীভাবে মেকআপ করলে ছবিতে ফেইসের বেস্ট ফিচারগুলো হাইলাইট করতে পারবেন তার বিস্তারিত।
সবার আগে পরিকল্পনা
যেকোনো ফটোশুটের আগেই ভেবে নিন মেকআপ লুক কেমন হবে, আউটফিট কী ধরনের হবে, হেয়ার স্টাইল কেমন হবে। ছবি দিনের আলোয় তুলবেন, নাকি রাতে।আউটডোরে অবশ্য রাতের চেয়ে দিনেই ছবি তুললে বেশি ভালো দেখায়। তবে যে কোনো ফটোশুটেই ন্যাচারাল মেকআপই বেশি মানানসই। কারণ ন্যাচারাল মেকআপ যেকোনো আউটফিট ও জুয়েলারির সঙ্গে মানিয়ে যায়। তাছাড়া অনেক সময় হেভি মেকআপ করা হলে ছবিতেও বেশ ভালোভাবে তা বোঝা যায়।
মেকআপ করার সময় অবশ্যই তা ন্যাচারাল লাইটে করার ট্রাই করুন৷ এতে মেকআপ প্রোডাক্টস অ্যাপ্লাইয়ের সময় হেভি হ্যান্ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে।
ফটোশুটের জন্য পারফেক্ট মেকআপ লুক ক্রিয়েট করবেন যেভাবে
১) পোরস মিনিমাইজিং প্রাইমার ইউজ করুন
মেকআপ করার সময় প্রাইমার তো সবাই ইউজ করেন। মার্কেটে বিভিন্ন রকম প্রাইমার অ্যাভেইলেবল থাকলেও ছবিতে নিজের স্কিন টেক্সচার স্মুথ দেখাতে পোরস মিনিমাইজিং প্রাইমারের বিকল্প নেই। তাই নিজের পছন্দের যেকোনো ব্র্যান্ডের পোরস মিনিমাইজিং প্রাইমার বেছে নিন।
২) কালার কারেক্টিং কনসিলার ইউজ করুন
কালার কারেক্টিং কনসিলার আমাদের স্কিনের হাইপারপিগমেন্টেশন ও স্পট একদম ম্যাজিকের মতো হাইড করে দেয়, যা শুধুমাত্র ফাউন্ডেশন পুরোপুরি কভার করতে পারে না। এতে দেখা যায়, ছবিতে চোখের নিচের ডার্ক সার্কেল অথবা ফেইসের একনে স্পট একদম ভিজিবল হয়ে ওঠে।
৩) ম্যাট ফিনিশের ফাউন্ডেশন বেছে নিন
ডিউয়ি ফর্মুলার ফাউন্ডেশন অনেকেরই পছন্দ৷ তবে ফটোশুটের ক্ষেত্রে ডিউয়ি বা গ্লোয়ি ফিনিশ দেয় এমন ফাউন্ডেশনগুলো ব্যবহার না করাই ভালো। কারণ অনেক সময় এই ফাউন্ডেশন ইউজ করার কারণে মুখে এক্সট্রা শাইন বা গ্লো দেখা যায়, যা ছবিতে ভালো নাও দেখাতে পারে। দিনে ছবি তুলতে চাইলে মেকআপের জন্য ম্যাট কভারেজের ফাউন্ডেশন ব্যবহার করুন।
৪) ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করুন
অনেকেই ফাউন্ডেশন বা কনসিলার সেট করার জন্য নিজেদের স্কিন শেইডের কমপ্যাক্ট পাউডার ইউজ করেন। কিন্তু ছবিতে ভালো দেখাতে চাইলে ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করাই ভালো।
৫) দিনে নিউট্রাল টোনের আইশ্যাডো অ্যাপ্লাই করুন
চোখ সাজাতে কম বেশি সবাই ভালোবাসেন। আইব্রো বেশি ডার্ক করলে ওভারঅল লুক আনন্যাচারাল দেখায়, তাই এদিকে লক্ষ্য রাখুন। যদি ডে টাইমে ছবি তোলেন তাহলে শিমার বা গ্লিটার শ্যাডো ইউজ না করে নিউট্রাল টোনের ম্যাট আইশ্যাডো অ্যাপ্লাই করুন।
৬) আইলাইনার ও মাশকারা অ্যাপ্লিকেশনে কেয়ারফুল থাকুন
আইলাইনার ও মাশকারা ছাড়া আমাদের আই মেকআপ একদমই ইনকমপ্লিট থেকে যায়। যদি আপনার আই শেইপ ছোট বা হুডেড হয়, তাহলে মোটা করে আইলাইনার অ্যাপ্লাই না করা বেটার। যদি ল্যাশলাইন ঘেঁষে একদম চিকন করে আইলাইনার অ্যাপ্লাই করেন বা উইংড লাইনার ড্র করেন, তাহলে ছবিতে দেখতে অনেক সুন্দর লাগবে।
আর অবশ্যই ওয়াটারপ্রুফ মাশকারা বেছে নিন এবং ডাবল কোট অ্যাপ্লাই করুন।
৭) স্কিনটোনের সঙ্গে মানানসই ব্লাশ অ্যাপ্লাই করুন
ব্লাশ এমন একটি প্রোডাক্ট যেটি অ্যাপ্লাই করলে আমাদের মেকআপ লুকে ইনস্ট্যান্ট ন্যাচারাল ফিনিশ আসে। সবসময় নিজের স্কিনটোনের সঙ্গে মানানসই কালারের ব্লাশ সিলেক্ট করুন। যেমন ধরুন, ফেয়ার ও মিডিয়াম স্কিনটোনে পিচ কালারের ব্লাশ দারুণ মানায়, আবার ট্যানড ও ডাস্কি স্কিনটোনের জন্য ডার্ক মভ শেইডের ব্লাশ হলো পারফেক্ট ম্যাচ।










