যুক্তরাষ্ট্রে আগামী বছরের আগে জীবনযাত্রা স্বাভাবিক হবে না বলে মনে করেন ডা. অ্যান্থনি ফউসি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যলার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস বা সিডিসির পরিচালক ফউসি সম্প্রতি দ্য টেলিগ্রাফকে বলেন, ‘আমি আশা করি এক বছরের মধ্যে সত্যিকার স্বাভাবিক জীবনের অনেকটা ফিরে আসবে। তবে সেটা এই শীত বা বসন্তে সেটা হবে বলে আমার মনে হয় না।’
ফউসি বলেন, তিনি অনুমান করছেন যে যুক্তরাষ্ট্র স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার আগে কয়েক দফা ভাইরাসের প্রকোপ হ্রাস ও ফিরে আসা দেখতে হবে।
ফউসি আরো বলেন, ‘নিউইয়র্ক, শিকাগো, ডেট্রয়েট, নিউ অরলিন্সের মতো যেসব শহরে মহামারীর বিস্তৃত আক্রমণ দেখা গেছে সেসব জায়গায় আমরা সফলভাবে ভাইরাসকে দমন করতে পেরেছি। তবে আমরা দেখছি কিছু রাজ্য যেগুলোতে স্বাভাবিক জীবনে ফিরতে চেষ্টা করছে সেখানে আগের চেয়ে সংক্রমণের সংখ্যাটা বেশি।’
ফউসি আশাবাদী যে মহামারীরে শেষটা দেখা যাচ্ছে, একই সঙ্গে তিনি কয়েকটি ভ্যাকসিন তৈরির কাজ অব্যাহত থাকার কথাও উল্লেখ করেন।
‘এ মহামারী শেষ হবে। যত ভয়ানকই হোক না কেন, এটা শেষ হবে। একটি বৈশ্বিক সম্প্রদায় হিসেবে আমরা সবাই একত্র এবং আমি সুড়ঙ্গের শেষ মাথায় আলোর নিশানা দেখতে পাচ্ছি।’
নিউইয়র্ক পোস্ট





