হোয়াইট হাউজ আবারো একটি নতুন, অপ্রমাণিত ও অসম্পূর্ণ করোনাভাইরাসের চিকিৎসা প্রচার করছে? যুক্তরাষ্ট্রের বালিশ প্রস্তুতকারক সংস্থা মাইপিলোর সিইও এবং উৎসাহী ট্রাম্প সমর্থক মাইক লিনডেল এমনটাই জানিয়েছেন। তিনি সিএনএনকে জানিয়েছেন, ওলিয়ানড্রিনকে করোনাভাইরাসের সম্ভাব্য চিকিৎসা হিসেবে আলোচনা করতে জুলাইয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন। 

তবে এটা নিয়ে তিনজন সংক্রামক রোগ বিশেষজ্ঞ বলেছেন, করোনাভাইরাসের চিকিৎসায় বিষাক্ত উদ্ভিদ থেকে তৈরি এই যৌগ ব্যবহার কেবল উদ্ভুতই নয়, বিরক্তিকরও। এটা কেবল পরীক্ষাগারে পরীক্ষা করা হয়েছে এবং এটা সংক্রমণের চিকিৎসা হিসেবে প্রমাণিত হওয়ার সম্ভাবনা খুব কম।

জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের অধ্যাপক ডা. জোনাথন রেইনার বলেছেন, এটা কেবল অর্থহীন ও বিভ্রান্তিকর। আপনি অনলাইন একটি প্রিপ্রিন্ট, নন-পিয়ার রিভিউড কাগজ খুঁজে পেতে পারেন, যা সুপারিশ করে যে এই যৌগের কিছু অ্যান্টিভাইরাল ক্রিয়াকলাপ রয়েছে। আমি আপনাকে বলতে পারি যে এমন লাখ লাখ যৌগ রয়েছে, যা ভিট্রো বা টেস্টটিউব পরীক্ষায় সেগুলোর অ্যান্টিভাইরাল ক্রিয়াকলাপ দেখা যায়। তবে এটা ভিভো অর্থাৎ মানব শরীরে মূল্যহীন।

গত সপ্তাহে লিনডেলকে ওলিয়ানড্রিন তৈরি করা ফিনিক্স বায়োটেকনোলজির বোর্ডে যুক্ত করা হয়েছে। এদিকে ওলিয়ানড্রিন সম্পর্কে ট্রাম্প শুনেছেন বলে জানিয়েছেন। হোয়াইট হাউজ লনে একজন সাংবাদিককে ট্রাম্প জিজ্ঞাসা করেন, এটা কী জিনিস যেটা নিয়ে লোকেরা খুব দৃঢ়তার সঙ্গে কথা বলছে? তিনি বলেন, আমরা এটি দেখব, আমরা এটির দিকে নজর দেব, আমরা অনেকগুলো ভিন্ন জিনিস পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি।

সিএনএন