বিশ্বজুড়ে প্রায় তিন-চতুর্থাংশ লোক করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণে আগ্রহী বলে একটি জরিপে উঠে এসেছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি উৎসাহী চীনের জনগণ এবং সবচেয়ে কম রাশিয়ার। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জন্য ইপসোসের পরিচালিত এ জরিপে ২৭টি দেশের প্রায় ২০ হাজার মানুষ অংশগ্রহণ করেছিল।

জরিপটিতে দেখা গেছে, ভ্যাকসিন পাওয়া গেলে জরিপে অংশ নেয়া প্রাপ্তবয়স্কদের মধ্যে ৭৪ শতাংশ মানুষ তা গ্রহণে আগ্রহী। জরিপকারীদের মধ্যে সর্বোচ্চ বেশি ৯৭ শতাংশ চীনা নাগরিক ভ্যাকসিন নেয়ার প্রতি সমর্থন জানিয়েছে। আর এক্ষেত্রে সবচেয়ে কম আগ্রহ দেখিয়েছে রুশরা। মাত্র ৫৪ শতাংশ রাশিয়ান নাগরিক ভ্যাকসিন গ্রহণে আগ্রহ জানিয়েছে। আর ৬৭ শতাংশ আমেরিকান বলেছে যে তারা ভ্যাকসিন পেয়ে যাবে, যেখানে ৩৩ শতাংশ আমেরিকান ভ্যাকসিন গ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেনি। ভ্যাকসিন গ্রহণে অনাগ্রহীদের মধ্যে ৬০ শতাংশ আমেরিকান পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বেশি উদ্বিগ্ন এবং ৩৭ শতাংশ বলেছে যে তারা এটিকে কার্যকর বলে মনে করে না।

এছাড়া উত্তরদাতাদের কেবল ৪০ শতাংশ মানুষ আশা করে যে এ বছরের মধ্যে ভ্যাকসিন পাওয়া যাবে। তবে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন যে বিশ্বজুড়ে এক-চতুর্থাংশের বেশি মানুষ এ ভ্যাকসিন পাবে না।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফিউচার অব হেলথ অ্যান্ড হেলথকেয়ারের প্রধান আর্নড বের্নার্ট বলেছেন, ভ্যাকসিন বিষয়ে ২৬ শতাংশ মানুষের ভরসার ঘাটতি কভিড-১৯ ভ্যাকসিনের কার্যকারিতাকে ব্যাহত করার জন্য যথেষ্ট।

সিএনএন