নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সম্ভাব্য সব অস্ত্রকেই ব্যবহারের নিরলস গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। কোনো কোনো ক্ষেত্রে আশানুরূপ ফল পাওয়া গেলেও কোনো কোনো অনুসন্ধান নিয়ে আসছে হতাশা। সংরক্ষিত রক্তের নমুনা নিয়ে করা তেমনই এক গবেষণায় দেখা গেছে, মৌসুমি করোনাভাইরাসের কারণে প্রাপ্ত অ্যান্টিবডিগুলো কভিড-১৯-এর সুরক্ষার ক্ষেত্রে খুব সামান্যই অবদান রাখতে পারে।
নিউইয়র্ক সিটির রকফেলার ইউনিভার্সিটির পল বিয়েনিসাজ, থিউডোরা হাতিজিউনানু এবং তাদের অন্য সহকর্মীরা ৩৭টি ব্লাড-সেরাম বা রক্তরসের নমুনা বিশ্লেষণ করে দেখেছেন। এ নমুনাগুলো মূলত ২০২০ সালের আগে যুক্তরাজ্য থেকে সংগ্রহ করা হয়েছিল। অংশগ্রহণকারী সবারই কোনো একটি মৌসুমি করোনাভাইরাসের পজিটিভ এসেছিল। যার ফলে তাদের সাধারণ সর্দিজ্বরের সমস্যা দেখা দিয়েছিল।
দলটি দেখেছে যে সিরামের প্রতিটি নুমনা অ্যান্টিবডি ধারণ করেছে, যা কিনা অন্তত একটি সর্দিজ্বরের করোনাভাইরাসকে নিষ্ক্রিয় করতে সক্ষম। ল্যাবের এ পরীক্ষায় দেখা গেছে, এ অ্যান্টিবডি মানবকোষকে সংক্রমিত করা থেকে ভাইরাসের সক্ষমতাকে আটকে দেয়। কিন্তু সিরামগুলো হাইব্রিড ভাইরাসকে অক্ষম করতে পারেনি, যা কিনা সার্স-কোভ-২-এর স্পাইক প্রোটিনকে বহন করার জন্য ল্যাবে তৈরি করা হয়েছিল, যা মূলত হোস্ট সেলে ভাইরাসের আক্রমণের মূল ক্রীড়নক হিসেবে কাজ করে থাকে।
এ ফলাফলটি বলছে, সাধারণ সর্দিজ্বরের অ্যান্টিবডির এটা নির্ধারণে কোনো ভূমিকা নেই যে কেন কিছু লোকের কভিড-১৯ সংক্রমণে অন্যদের চেয়ে খারাপ অবস্থা হয়। তবে গবেষকরা বলেছেন এ পর্যবেক্ষণগুলো এখনো পিআর রিভিউ করা হয়নি।
নেচার জার্নাল





