বিশ্বে একশত সত্তর কোটি মানুষ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছে এবং তারা সংক্রমিত হলে কভিড-১৯-এর ভয়ানক একটি রূপের মুখোমুখি হওয়ার ঝুঁকিতে আছে। দ্য ল্যানসেট গ্লোবাল হেলথ জার্নালে প্রকাশিত একটি গবেষণায় এ তথ্য উল্লেখ করা হয়েছে।

গবেষণার বিশ্লেষণ দেখিয়েছে বিশ্বজুড়ে প্রতি পাঁচজনের একজন মানুষ কভিড-১৯-এর তীব্র আক্রমণের ঝুঁকিতে আছে। করোনাভাইরাসে আক্রান্ত হলে তাকে প্রতিরোধ করতে ডায়াবেটিস, এইডস, হূদরোগ, কিডনি ও শ্বাসযন্ত্রের সমস্যায় ভোগা এবং বয়স্ক মানুষদের শরীর যথেষ্ট সাড়া দেয় না। সংশ্লিষ্ট গবেষকরা বলছেন এ গবেষণা থেকে সরকারগুলো বুঝতে পারবে করোনা চিকিৎসা ও ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে কাদের অগ্রাধিকার দিতে হবে।

আমরা আশা করি ঝুঁকিতে থাকা মানুষদের সুরক্ষায় ব্যবস্থা নিতে এই গবেষণা সূচনাবিন্দু হিসেবে সহায়ক হবে,’ বলেছেন সংশ্লিষ্ট গবেষক, লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের সহযোগী অধ্যাপক অ্যান্ড্রু ক্লার্ক।

টেলিগ্রাফ