মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন কয়েক সপ্তাহের মধ্যে একটি করোনাভাইরাস ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন (ইইউএ) দিতে পারে। ভ্যাকসিন অনুমোদন দেয়া এফডিএ সেন্টার ফর বায়োলজিকস ইভল্যুশন অ্যান্ড রিসার্চের পরিচালক ডা. পিটার মার্কস বুধবার এমন ইঙ্গিত দিয়েছেন।
একটি অনলাইন ইভেন্টে তিনি বলেন, আমরা একটি উপযুক্ত সেটিংয়ে জরুরি ব্যবহারের অনুমোদন দেয়ার জন্য প্রস্তুত আছি।
তিনি মনে করেন, করোনাভাইরাস ভ্যাকসিন ট্রায়ালগুলোতে সংস্থাটি যে পরিমাণ মনোযোগ দিচ্ছে, সে অনুযায়ী ক্লিনিক্যাল পরীক্ষায় কার্যকারিতা প্রমাণ হওয়া একটি ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের অনুমোদন দেয়ার প্রক্রিয়াটি ত্বরান্বিত করা উচিত।
তিনি বলেন, আমরা আশা করছি সম্ভবত জরুরিভাবে ব্যবহারের অনুমোদন প্রক্রিয়াটি সপ্তাহখানেকের বিষয় হয়ে উঠবে। আমি আশাবাদী যে ইইউএ তুলনামূলকভাবে বিস্তৃত জনসংখ্যার জন্য প্রযোজ্য হবে। জরুরি ব্যবহারের অনুমোদন সম্ভবত বড় আকারের জনসংখ্যার জন্য প্রযোজ্য হবে, এক্ষেত্রে সেই মানুষদের বেছে নেয়া হবে যাদের সম্পর্কে আমাদের কাছে উপযুক্ত তথ্য রয়েছে।
তবে তিনি জোর দিয়েছেন যে ভ্যাকসিনের প্রতিযোগিতায় সুরক্ষার বিষয়টিতে ছাড় দেয়া হবে না। মার্কস বলেন, পরে আসা ভ্যাকসিনের তুলনায় প্রথমটি কিছুটা অসুবিধাজনক হতে পারে।
চলতি সপ্তাহে দুটি সম্ভাব্য ভ্যাকসিনের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে। মার্কস বলেছেন, এখানে আকাঙ্ক্ষার সময়সীমা রয়েছে এবং আমি মনে করি এটা এখানে সত্যিই দুর্দান্ত। যত দ্রুত সম্ভব মানুষের এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে। তবে আমরা সবাই জানি যে বাস্তবতা আমাদের আকাঙ্ক্ষার বিষয়টি বিবেচনা করে না।
সিএনএন





