পাপুয়া নিউগিনিকে কভিড-১৯ সংক্রমণের সঙ্গে বিশুদ্ধ পানির সংকটের মুখোমুখি হতে হচ্ছে। তাদের বিশুদ্ধ পানি প্রাপ্তি নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। দুই মাস আগেও মাত্র ১১ জনে সংক্রমণ লাফিয়ে গত শুক্রবার ৪২৪ জনে দাঁড়িয়েছে। 

অঞ্চলটির মূল উন্নয়ন সংস্থা বলেছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধ করার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। কারণ সেখানকার হাজার হাজার মানুষ হাত ধোয়া ও পরিষ্কারের জন্য বিশুদ্ধ পানি পায় না।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পানির সুরক্ষা ও গভর্নেন্সের নেতা ডেভিড হ্যাবলেটওয়েট বলেন, সর্বশেষ একটি পরিসংখানে দেখা গেছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কেবল ৫৫ শতাংশ মানুষ বিশুদ্ধ পানি পায়, যা বিশ্বের সবচেয়ে নিম্নতম হার। স্যানিটেশন প্রাপ্তির ক্ষেত্রে আমরা ঠিক সাব-সাহারান আফ্রিকার নিচে রয়েছি। এটা পরিষ্কারভাবে স্বাস্থ্য ও হাত ধোয়া সম্পর্কিত একটি স্বাস্থ্য সমস্যা।

দেশটির উত্তর-পূর্বে মরোবে প্রদেশের অনেক গ্রামবাসীর কাছে পানির উৎস নেই। মরোবের মার্কহ্যাম ভ্যালির মারিয়া লিনিবি গার্ডিয়ানকে বলেছেন, মহামারী চলাকালীন যেখানে বিশুদ্ধ পানি থাকা বেশি জরুরি ছিল, সেখানে পানি পাওয়ার জন্য লড়াই করতে হচ্ছে। 

ওয়ার্ল্ড ভিশনের ওই অঞ্চলের পরিচালক হিদার ম্যাকলিয়ড বলেন, আমাদের গ্রামবাসী পানির অভাবে হাত ধুতে পারে না। চূড়ান্ত ফলাফল হলো রোগটি বিস্তৃত আকারে ছড়িয়ে পড়বে।

গার্ডিয়ান