নভেল করোনাভাইরাসের সংক্রমণে নানামুখী হুমকির মুখে পৃথিবী। প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যাও। হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন ডাক্তার-নার্সরাও। করোনা রোগীদের চিকিৎসা দিতে পিপিইর (সুরক্ষা পোশাক) সংকটও দেখা দিচ্ছে বিশ্বের অনেক দেশে। তবে ইউরোপ বা এশিয়ার চেয়ে এ সংকট মোকাবেলায় বেশি বেগ পেতে হচ্ছে আফ্রিকার দরিদ্র দেশগুলোকে। তাই অন্য কোনো সমাধান না পেয়ে বর্তমানে অভিনব এক পথ অবলম্বন করছে দেশটি। যেখানে দেশটির দর্জিরা করোনা মোকাবেলায় সেলাই মেশিনে হাতে তৈরি পিপিই তৈরি করছে। অবশ্য কেবল পিপিই নয়, এ উপায়ে তারা মাস্কও তৈরি করছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ক্রমবর্ধমান চাহিদা, আতঙ্কিত হয়ে বেশি কেনা এবং অপব্যবহারের কারণে বিশ্বব্যাপী পিপিইর সংকট তৈরি হয়েছে। যা স্বাস্থ্যকর্মীদের এবং যাদের জরুরি প্রয়োজন তাদের জীবনকে হুমকির মুখে ফেলে দিচ্ছে।
এসব দিক বিবেচনায় নিয়ে নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বের আবিয়া অঞ্চলের দর্জিরা নিজেদের সুরক্ষার জন্য নিজেরাই পিপিই তৈরি করা শুরু করেছে। যেখানে তারা উপকরণ হিসেবে কাপড়, তুলা ও পলিপ্রোপিলিন ব্যবহার করছে।
এদিকে আবিয়ার রাজ্য সরকারও সুরক্ষা সরঞ্জাম বানাতে দর্জিদের সহায়তার জন্য ৩১ হাজার ডলার অনুমোদন করেছে।
ডসএনএন





