পুরো শরীরে ট্যাটু আর ট্যাটু। তবুও ক্রিস উডহেড শরীরে আরো ট্যাটু যুক্ত করার জায়গা খুঁজছেন। শরীরের ছোট ছোট কিছু জায়গা এখনো তার ট্যাটুবিহীন রয়ে গেছে। উত্তর-পূর্ব লন্ডনের ওয়ালথামস্টোর বাসিন্দা উডহেডের আঙুলের ডগা থেকে পায়ের পাতা পর্যন্ত প্রায় প্রতিটি ইঞ্চিতে ছড়িয়ে আছে বিভিন্ন নকশার ট্যাটু।
ক্রিস প্রায় ১৫ বছর আগে থেকেই নিয়মিত ট্যাটু করে আসছিলেন। পরবর্তী সময়ে তিনি ব্রিটিশ আইকনিক ট্যাটু ডানকান এক্স আবিষ্কার করেছিলেন এবং এটিকে সবার কাছে জনপ্রিয় করে তোলেন।
ক্রিস বলেন, ১৯ বছর বয়সে আমার শরীরে ডানকান এক্স ট্যাটু আঁকিয়েছিলাম। এরপর আমার সবচেয়ে ভালো বন্ধু ট্যাটু আঁকা শুরু করে এবং আমার শরীরকে সে তার ক্যানভাস হিসেবে ব্যবহার করে। সে আমার শরীরে চারশর বেশি ট্যাটু এঁকেছিল।
লকডাউনের শুরুতে ইস্ট লন্ডন ট্যাটু স্টুডিওতে শিল্পী হিসেবে কাজ করা ক্রিসের শরীরে এক হাজারের মতো ট্যাটু ছিল। এখন সেটার সঙ্গে আরো ৪০টি যুক্ত হয়েছে। লকডাউনে তার স্টুডিও বন্ধ থাকায় তিনি তার অন্তঃসত্ত্বা স্ত্রী এমার সঙ্গে বাড়িতে বন্দি হয়ে পড়েন। এরপর তিনি লকডাউন শেষ হওয়া না পর্যন্ত প্রতিদিন নিজের শরীরে একটি করে ট্যাটু আঁকার সিদ্ধান্ত নেন। প্রতিদিন বেলা ২টা থেকে বিকাল ৪টার মধ্যে ক্রিস স্কেচ শরীরে ফাঁকা জায়গা খুঁজে ট্যাটু আঁকতে শুরু করেন।
বিবিসি





