ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অনেক জায়গায় কভিড-১৯-এর সংক্রমণ বাড়ছে, তবে মারা যাওয়ার সংখ্যা এবং গুরুতর জটিলতার ঘটনা তুলনামূলক কম রয়েছে। যেমন ব্রিটেনের ভেন্টিলেটরে রোগীদের সংখ্যা মহামারীর পিকের সময়ের ৩ হাজার থেকে এখন ৭০ জনে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাজ্যের অনেক অঞ্চলে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে।

এটা কি ইঙ্গিত দিচ্ছে যে ভাইরাসটির সবচেয়ে খারাপ সময় শেষ হয়ে গেছে? সব গবেষক অবশ্য তেমনটা বলছেন না। তারা যুক্তরাষ্ট্রের পরিস্থিতির দিকে ইঙ্গিত করেছেন, যেখানে ২০ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে সংক্রমণগুলো বৃদ্ধি হয়েছিল। তবে এরপর তাদের থেকে বয়স্ক ব্যক্তিদের মধ্যে সংক্রমণ বৃদ্ধি পেয়েছিল।

কিছু বিজ্ঞানী বলছেন, কভিড-১৯ ভাইরাসটি কম প্রাণঘাতী হয়ে উঠছে। তারা ইঙ্গিত করেছেন বেশির ভাগ ভাইরাস তাদের মারাত্মক বৈশিষ্ট্যগুলো হারাতে থাকে, কারণ তারা তাদের হোস্টকে হত্যা করে কিছুই লাভ করে না। তাই কভিড-১৯ ভাইরাসের ক্ষেত্রে এমনটা ঘটতে পারে। এদিকে আবার অন্য গবেষকরা ভিন্নমত পোষণ করে বলেছেন, এ প্রক্রিয়াটি দ্রুত ঘটে যাওয়ার সম্ভাবনা নেই। এই সমস্যাগুলো অমীমাংসিত থেকে যায় এবং এমনটা হতে আরো অনেক সময়ের প্রয়োজন হবে।

গার্ডিয়ান