মুদি দোকানের জিনিসপত্র কেনাকাটায় নারীরা অধিক সময় ব্যয় করেন, তাই নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে পুরুষদের বাজারে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন জাপানের গুরুত্বপূর্ণ শহর ওসাকার মেয়র ইচিরো মাত্সুই। কিন্তু তার এমন পরামর্শ মানতে পারেননি অনেকেই। যে কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তোপের মুখে পড়তে হয়েছে ওসাকাকে।
বর্তমানে সময়ে কডিড-১৯ মহামারী ঠেকাতে সামাজিক দূরত্ব মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দেশে দেশে তাই নানা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। তবে কাঁচা বাজার এবং সুপার স্টোরে বর্তমান সময়ে সবচেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে। যে কারণে মাত্সুই পরামর্শ দিয়ে বলেন, মহিলারা মুদি দোকানের কেনাকাটায় অনেক সময় নিয়ে থাকেন। কারণ পছন্দের জিনিসটি খুঁজে বের করতে তারা প্রচুর সময় ব্যয় করেন এবং অনেক পণ্য তাদের বাজিয়ে দেখতে হয়। অন্যদিকে পুরুষেরা যা কেনার তা দ্রুত কিনে ফেলেন। তাই তারা বেশি সময় সুপারমার্কেটে অবস্থান করেন না, যে কারণে অন্য লোকদের সংস্পর্শও সহজে এড়াতে পারেন তারা।
তবে মেয়রের এমন মন্তব্য মানতে পারছেন না অনেকেই। যে কারণে বেশ সমালোচনা শুনতে হচ্ছে তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন মন্তব্য করে বলেন, জাপানের মতো দেশে একজন মেয়রের মুখ থেকে এমন কথা শোনা দুঃখজনক। আরেকজন বলেন, যখন আমি এ ধরনের মন্তব্য শুনি, তখন নানা ক্ষেত্রের মানুষদের রাজনীতিতে আসার প্রয়োজনীয়তা অনুভব করি। অন্য একজন মাত্সুইয়ের বক্তব্যের বিরোধিতা করে বলেন, মেয়েদের বরং পুুরুষদের চেয়ে শপিংয়ে কম সময় লাগে। তারা অনেক দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন।
ডসএনএন





