অ্যালার্ট লেভেলই বলবে যুক্তরাজ্যে কভিড-১৯ কখন কোন পর্যায়ে রয়েছে। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, কী এই অ্যালার্ট লেভেল-৩?

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটার পর পরই এ বছরের শুরুর দিকে ব্রিটিশ সরকার পাঁচটি লেভেলের অ্যালার্ট সিস্টেমের সূচনা করে। এখন লেভেল-৩ কার্যকর করার মানে, ব্রিটেনে করোনাভাইরাসের প্রকোপ কমতে শুরু করেছে। স্থানীয়ভাবে মহামারীর সর্বশেষ অবস্থা মূল্যায়ন করার পরই ‘জয়েন্ট বায়োসিকিউরিটি সেন্টার’ অ্যালার্ট লেভেল-৩ কার্যকরের সুপারিশ করে।

অ্যালার্ট লেভেল-৩ মানে, ভাইরাসটি এখন সাধারণভাবে ছড়ানোর পর্যায়ে আছে এবং সামাজিক দূরত্ব বজায় রাখা কিংবা নিষেধাজ্ঞার মতো বিষয়গুলো ক্রমেই শিথিল করে দেয়া হবে। লেভেল-৩ ও লেভেল-৪-এর মধ্যে মূল তফাত হলো—শেষেরটায় ‘সংক্রমণের উচ্চ হার কিংবা জ্যামিতিক হারে বৃদ্ধি’র সম্ভাবনা থাকে, যা প্রথমটায় থাকে না।

এছাড়া অ্যালার্ট লেভেল-৫ তখনই দেয়া হয় যখন পরিস্থিতি খুবই সংকটপূর্ণ হয়ে ওঠে, সংক্রমণ দ্রুতগতিতে বাড়তে থাকে, হাসপাতালগুলোতে রোগী গিজগিজ করে এবং গোটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়।

এক্সপ্রেস