স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, খাবারের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণ হওয়ার কোনো প্রমাণ নেই। গত সপ্তাহে ব্রাজিল থেকে আমদানি করা হিমায়িত মুরগির ডানার পৃষ্ঠের একটি নমুনা করোনাভাইরাস পজিটিভ পরীক্ষা করেছে চীন। তবে মুরগির ডানাগুলোর সংস্পর্শে আসা ব্যক্তিদের পরীক্ষা করে করোনাভাইরাস নেগেটিভ পাওয়া গেছে। তাই এমন খবরে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একজন বিশেষজ্ঞ জানিয়েছেন, মুরগির পরীক্ষাগুলোতে মৃত করোনাভাইরাস থেকে জিনগত উপাদান শনাক্ত হতে পারে, যা ফলস পজিটিভের কারণ হতে পারে। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য জরুরি কর্মসূচির নির্বাহী পরিচালক ডা. মাইকেল রায়ান বলেছেন, খাদ্য বা খাদ্য প্যাকেজিং বা খাবারের প্রক্রিয়াকরণ বা বিতরণ সম্পর্কে মানুষের ভয় করা উচিত নয়। খাবার বা খাদ্যশৃঙ্খল ভাইরাস সংক্রমণে অংশ নিচ্ছে এমন কোনো প্রমাণ নেই।
সিএনএন





