নভেল করোনাভাইরাস নিয়ে প্রতিনিয়ত নতুন নতুন খবর সামনে আসছে। এর মাঝে শিশুদের ওপর মহামারীর প্রভাব নিয়েও শুরু থেকে চলছে নানা বিশ্লেষণ। এবার দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীদের করা এক গবেষণায় জানা গেছে, শিশুরা তাদের নাকে তিন সপ্তাহ পর্যন্ত ভাইরাস বহন করতে পারে। পূর্ববর্তী অনেক গবেষণায় দেখা গেছে, কভিড-১৯-এ আক্রান্ত শিশুরা হয় মৃদু কিংবা লক্ষণবিহীন থাকে।
দক্ষিণ কোরিয়াভিত্তিক গবেষণাটি সম্পন্ন করা হয়েছে ৯১ জন শিশুকে নিয়ে। যেখানে দেখা গেছে, তারা মৃদু বা লক্ষণবিহীন হলেও তিন সপ্তাহ পর্যন্ত ভাইরাস বহন করতে পারে। এ ডাটাবেজ বলছে, তাদের নাকে যে ভাইরাস থাকে তা তারা অন্যদের মাঝে ছড়িয়ে দিতেও সক্ষম। কারণ দক্ষিণ কোরিয়া যেভাবে টেস্ট, ট্রেস ও আইসোলেটেড করেছে, এমনকি যারা লক্ষণবিহীন তাদের ক্ষেত্রেও, এটি তারা বিশেষভাবে করছে মূলত এই দলটিকে দেখার জন্য।
এই গবেষণাটি আমাদের ভাইরাসের বাহক হিসেবে এবং এটি ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে শিশুদের নিয়ে নতুন তথ্য দিয়েছে। অন্যান্য গবেষণার মতো এটিও বিজ্ঞানীদের নতুন করে ধাঁধায় ফেলে দিয়েছে।
অবশ্য শিশুদের নাকে ভাইরাস পাওয়া গেছে বলে এটি নিশ্চিতভাবে বলা যায় না যে তারা বয়স্কদের মতো একইভাবে সংক্রমণ ছড়াতে পারে। তবে বিশেষজ্ঞ ডাক্তার ড. রবের্টা ডিবিসাই বলেন, এটা চিন্তা করা অযৌক্তিক হবে যে ভাইরাসের সংক্রমণ ছড়াতে শিশুদের কোনো ভূমিকা নেই।
এ গবেষণা যা বলছে তা হলো সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যনীতি মেনে চলার কোনো বিকল্প আমাদের হাতে নেই।
বিবিসি





