কভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা গেছেন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার ও হাসনাবাদ শাখার ব্যবস্থাপক মো. তোফাজ্জল হোসেন ভুঁইয়া (৪৫)।
সোমবার দুপুর ২ টায় রাজধানী গ্রিন লাইফ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। জুন মাসের শেষের দিকে তিনি অসুস্থ হন এবং গত ৫ জুলাই তার করোনা পজিটিভ ধরা পড়ে।
অসুস্থতার পর থেকে তিনি বাসায় চিকিত্সাধীন ছিলেন, তবে শ্বাসকষ্ট বাড়ায় ১৭ জুলাই ভোররাতে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের করোনো ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়। কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা নিবাসী তোফাজ্জল হোসেন মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
তোফাজ্জল হোসেনের মৃত্যুতে এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম চৌধুরী গভীর শোক জানিয়েছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, তোফাজ্জল হোসেন করোনাকালীন অর্থনৈতিক কর্মকা্ল বেগবান রাখতে একজন ফ্রন্টলাইনার সেবক হিসেবে কাজ করেছেন। তার মৃত্যুতে এসবিএসি ব্যাংক পরিবার একজন গুরুত্বপূর্ণ সদস্য হারিয়েছেন। এসবিএসি ব্যাংক পরিবার তাঁকে আজীবন স্মরণ করবে।





