মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেয়া মনোক্লোনাল অ্যান্টিবডি চিকিৎসা করোনাভাইরাস সংক্রমণের সবচেয়ে কার্যকর পদ্ধতি হতে পারে বলে জানিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। গত শুক্রবার ট্রাম্পকে বায়োটেকনোলজি সংস্থা রেজেনেরনের মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল দেয়া হয়েছিল। এরপর সোমবার ট্রাম্প হাসপাতাল ছেড়ে হোয়াইট হাউজে ফিরে যান।

ট্রাম্প মনে করেন গত সপ্তাহে তাকে দেয়া রেজেনেরনের অ্যান্টিবডি ককটেল তাকে সুস্থ করে তুলেছে। রেজেনেরন ও ওষুধ প্রস্তুতকারক সংস্থা এলি লিলি অ্যান্ড কোং তাদের আবিষ্কার করা মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেলগুলোর জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কাছে আবেদন করেছে।

গেটস বলেন, এলি লিলির মনোক্লোনাল অ্যান্টিবডির ক্লিনিক্যাল ট্রায়ালের প্রাথমিক ফলাফলে হাসপাতালে ভর্তির হার ৬০ শতাংশ হ্রাসের ইঙ্গিত পাওয়া গেছে। লিলি আশা করছে, ল্যাব-ইঞ্জিনিয়ারড এ ইমিউন সিস্টেম প্রোটিনের খুব কম ডোজ দিয়েই রোগীদের চিকিৎসা করতে সক্ষম।

তিনি বলেন, বছরে হাজার হাজার ডলার ব্যয় হওয়া ক্যান্সার, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস ও অন্যান্য অবস্থার চিকিৎসায় বর্তমান ব্যবহূত পদ্ধতির তুলনায় মনোক্লোনাল চিকিৎসা অনেক কম ব্যয়বহুল। এটা সর্বদা সবচেয়ে প্রতিশ্রুতিবদ্ধ চিকিৎসা ক্যাটাগরি ছিল। প্রাথমিক ফলাফলগুলো বেশ আশাব্যঞ্জক। সবকিছু ঠিকঠাক থাকলে এ চিকিৎসার ব্যয় হতে পারে কয়েকশ ডলার কিংবা ১০০ ডলারেরও কম।

বিশ্বের একটি বড় চিকিৎসা ও জনস্বাস্থ্যের দান ব্যবস্থার এ উদ্যোক্তা বলেন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন মনোক্লোনাল তৈরিতে বিনিয়োগ করেছে।

সিএনএন