কিছু শিশুর মধ্যে এমন এক রহস্যময় অসুস্থতা দেখা গেছে, যা করোনাভাইরাসের সঙ্গে সংযুক্ত থাকতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের এমন কয়েক ডজন শিশুকে ‘পেডিয়াট্রিক মাল্টিসিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম’
হিসেবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ধরনের লক্ষণ নিয়ে নিউইয়র্কে তিনজন শিশু মারাও গেছে। বিষয়টি নিয়ে স্বাস্থ্য কর্মকর্তারা তদন্ত করছেন বলে জানিয়েছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রি কুওমো।
কুওমো বলেন, ভর্তি করা শিশুদের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ দেখা যায়নি। তাদের মধ্যে কাওয়াসাকি রোগ ও বিষাক্ত শক সিনড্রোমের অনুরূপ উপসর্গগুলো দেখা গেছে।
কাওয়াসাকি রোগ ধমনির দেয়ালগুলোতে প্রদাহ সৃষ্টি করে এবং এটা হার্টে রক্তের প্রবাহকে সীমাবদ্ধ করতে পারে। এটা পাঁচদিনের বেশি স্থায়ী হয় এবং ফুসকুড়ি, ঘাড়ের গ্রন্থি ফোলা, ঠোঁট ফাটা, হাত ও পা ফোলা এবং দুই চোখেই লালচে ভাবসহ শরীরে উচ্চতাপমাত্রা সৃষ্টি করে। এতে ৫ বছরের কম বয়সী শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। এটা মারাত্মক হতে পারে, তবে চিকিৎসাযোগ্য। অন্যদিকে বিষাক্ত শক সিনড্রোম স্ট্যাফিলোকোকাস ব্যাকটেরিয়ার কয়েকটি ফরম দ্বারা সৃষ্ট একটি টক্সিন, যার কারণে জ্বর, শক ও শরীরের বিভিন্ন অঙ্গের সমস্যা তৈরি করতে পারে।
এ বিষয়ে শিশু বিশেষজ্ঞ ডা. গ্লেন বুডনিক বলেন, লক্ষণগুলোর পার্থক্যের কারণ হিসেবে ‘পেডিয়াট্রিক মাল্টিসিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম’কে করোনাভাইরাসের অসুস্থতার দ্বিতীয় পর্যায় হিসেবে চিহ্নিত করা যেতে পারে। আপনার প্রতিরোধ ব্যবস্থাটি ভাইরাসের বিরুদ্ধে অত্যধিক আচরণ করছে এবং যেহেতু এগুলো প্রদানজনিত রোগ, তাই অত্যধিক ক্রিয়া কাওয়াসাকির মতো রোগ সৃষ্টি করতে পারে।
গভর্নর কুওমো বলেন,
এটা আরো ভালোভাবে বুঝতে জিনোম ও আরএনএ সিকোয়েন্সিং স্টাডির কাজ চলছে।
সিএনএন





