সেনেগালের রাজধানী ডাকারে অবস্থিত একটি বায়োমেডিকেল গবেষণা কেন্দ্র পাস্তুর ইনস্টিটিউট দাবি করেছে, তারা সাশ্রয়ী মূল্যের হ্যান্ডহেল্ড কভিড-১৯ ডায়াগনস্টিক টেস্ট কিট উৎপাদনের কাছাকাছি পৌঁছে গেছে। তাদের কিটটি কয়েক মিনিটের মধ্যেই ফলাফল দিতে পারে। ইনস্টিটিউটটি ডায়াট্রপিক্স নামে একটি নতুন উদ্যোগ নিয়ে কাজ করছে। এ উদ্যোগের আওতায় গত মার্চ থেকে করোনাভাইরাসের টেস্ট কিট তৈরির জন্য যুক্তরাজ্যের মোলজিকসহ পাঁচটি গবেষণা সংস্থার সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে কাজ করে যাচ্ছে।
পাস্তুর ইনস্টিটিউট ও ডায়াট্রপিক্সের পরিচালক আমাদু স্যাল সিএনএনকে জানিয়েছেন, বায়োমেডিকেল সেন্টারটি আশা করছে এ কিট কিনতে ১ ডলারেরও কম অর্থ খরচ হবে। তিনি বলেন, প্রেগন্যান্সি পরীক্ষার মতো এটা খুব সহজ একটি প্রযুক্তি। এটা আপনি কমিউনিটি স্তরে যেকোনো জায়গায় ব্যবহার করতে পারেন। ফলে এটা আফ্রিকার জন্য গুরুত্বপূর্ণ।
মোলজিকের মতে, এ দ্রুত পরীক্ষা কিটে বিদ্যুৎ বা পরীক্ষাগারের বিশ্লেষণের প্রয়োজন নেই। পরিবর্তে এটা প্লাস্টিক ইউনিটে রাখা সাধারণ পরীক্ষার স্ট্রিপ দিয়ে তৈরি। ইনসুলিন পরীক্ষার জন্য ব্যবহূত টুলের মতো এটাতে কয়েক ফোঁটা রক্তের নমুনার প্রয়োজন হয়। এটা রক্তে করোনাভাইরাসের অ্যান্টিবডি শনাক্ত করে ফলাফলটি স্ট্রিপে প্রদর্শন করে।
আমাদৌ সল জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারি নাগাদ এক-দেড় কোটি কিট তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে বলেও জানান তিনি।
সিএনএন





