১৯৭৭ সাল থেকে বিশ্বজুড়ে জাদুঘরগুলোকে সাংস্কৃতিক বিনিময়ের মূল্যবান স্থান হিসেবে উদযাপনের জন্য প্রতি বছরের ১৮ মে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালন করা হয়। যদিও এ বছরে গতকাল দিবসটি নিয়ে তেমন কোনো আয়োজন ছিল না।
আমেরিকান অ্যালায়েন্স অব মিউজিয়ামের মতে, যুক্তরাষ্ট্রের মিউজিয়ামগুলো প্রতিদিন অন্তত ৩৩ মিলিয়ান ডলার হারাচ্ছে। যুক্তরাষ্ট্রের বৃহত্তম জাদুঘর নিউইয়র্কের দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট গত ১৩ মার্চ বন্ধ হওয়ার পর প্রায় ১০০ মিলিয়ন ডলারের ক্ষতি হওয়ার পূর্বাভাস দিয়েছে।
এমন পরিস্থিতিতে কিছু জাদুঘর বিশেষ করে ইউরোপ ও এশিয়ার জাদুঘরগুলো সীমিত আকারে খুলে দেয়া হচ্ছে।
এছাড়া বিশ্বজুড়ে আরো কিছু জাদুঘর কয়েকদিনের মধ্যে খুলে দেয়া হবে। চীনের সাংহাইয়ের ওয়েস্ট বান্ড ও দ্য পাওয়ার স্টেশন অব আর্ট জাদুঘর দুটি মার্চের মাঝামাঝিতে, দক্ষিণ কোরিয়ার সিউলের মিউজিয়াম অব মডার্ন অ্যান্ড কন্টেমপোরারি আর্ট মার্চের শেষে, জার্মানির বার্লিনের বার্লিনিশ গ্যালারি মিউজিয়াম অব মডার্ন আর্ট গত ৪ মে, ফ্রান্সের প্যারিসের দ্য গিয়েকোমেটি ইনস্টিটিউট গত ১১ মে এবং ইতালির রোমের গ্যালেরিয়া নাজিওনাল ডি’আর্টি মডার্না গতকাল পুনরায় খুলে দেয়া হয়েছে।
সিএনএন





