নভেল করোনাভাইরাস সংকটে পুরো খেলাধুলার জগৎ স্থবির হয়ে আছে। অবসরের এ সময়ে বাড়িতে বসে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আড্ডায় মেতেছেন। এমনই দুজন পুরনো প্রতিদ্বন্দ্বী টেনিস তারকা নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে ইনস্টাগ্রামে খেলা নিয়ে আড্ডায় পুরনো স্মৃতি রোমন্থন করেছেন। শুক্রবার রাতে তাদের এ আড্ডা ২০ হাজার টেনিস ভক্তকে বিনোদন দিয়েছে।
নিজেদের ঘরের সোফায় বসে এ জুটি তাদের ৩৬ ম্যাচ সিরিজের কয়েকটি ক্ল্যাসিক, বেদনাদায়ক ক্ষতি ও নির্ভুল খেলার কথা মনে করে আনন্দদায়ক সময় কাটিয়েছেন। বিরতিহীন এ খুনসুটিতে তাদের ক্যারিয়ারের নানা বিষয় উঠে এসেছিল। ক্যারিয়ারের কোন পরাজয়টি সবচেয়ে বেশি কষ্টদায়ক ছিল—এ প্রশ্নে তারা উভয়ই একে অপরের বিপক্ষে ম্যাচের কথা তুলে ধরেন।
অস্ট্রেলিয়ান ওপেনের পাঁচবারের রানারআপ অ্যান্ডি মারে বলেন, আমার জন্য এমনটা ছিল আপনার বিরুদ্ধে ওরাসি ওপেনের ফাইনাল। স্পষ্টতই আমি অস্ট্রেলিয়ান ওপেন বা ফরাসি ওপেন জিততে ভালোবাসতাম। তবে আমি এটাকে চ্যালেঞ্জ মনে করি। কারণ পুরো ক্যারিয়ারে মাটি আমার কাছে এক শক্ত পৃষ্ঠ ছিল, যা আমার পক্ষে সবচেয়ে বড় অর্জন ছিল।
টেনিসে বিশ্বের এক নম্বর জোকোভিচ অলিম্পিকে কখনো স্বর্ণপদক জেতেননি, যেখানে মারে ২০১২ ও ২০১৬ সালে দুবার জিতেছেন।
জোকোভিচ বলেছিলেন, আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় দুটি হার ছিল ২০০৮ ও ২০১২ সালে রাফায়েল নাদাল ও মারের কাছে সেমিফাইনালে পরাজয়। পাশাপাশি ২০১৬ সালে রিও গেমসের প্রথম রাউন্ডে জুয়ান মার্টিন দেল পোট্রোর কাছের পরাজয়ও অনেক বড় ছিল।
ইন্ডিয়া টুডে





