নভেল করোনাভাইরাসের বিস্তৃতি থামাতে সবাই তাকিয়ে আছে কার্যকর একটি ভ্যাকসিন আবিষ্কারের দিকে। সে লক্ষ্যে নজিরবিহীন গতিতে এগিয়ে যাচ্ছে ভ্যাকসিন বিকাশের কার্যক্রমও। এবার জনসন অ্যান্ড জনসন করোনাভাইরাস ভ্যাকসিন থেকেও এল সুসংবাদ।
প্রাথমিকভাবে প্রাপ্ত ১/২এ ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল দেখিয়েছে এটা বেশ সহনীয় এবং একটি মাত্র ডোজেই প্রায় ৮০০ জন অংশগ্রহণকারীর মধ্যে শক্তিশালী ইমিউন প্রতিক্রিয়া উৎপাদন করেছে।
এ ট্রায়ালে যুক্ত করা হয়েছে দুটি আলাদা বয়সভিত্তিক দলকে। একটি দলে রয়েছে ১৮-৫৫ বছর বয়সী এবং অন্যটিতে আছে ৬৫ বছর ও তার বেশি বয়সী লোকজন। এ দুটি দলের ভেতর দুটি আলাদা ডোজের মাধ্যমে সুরক্ষা এবং পার্শ্বপ্রতিক্রিয়াগুলো দেখা হয়েছে। ট্রায়ালের প্রাথমিক অনুসন্ধানগুলো বলছে, ভ্যাকসিন ডোজ ইমিউন প্রতিক্রিয়াকে জাগ্রত করতে সক্ষম হয়েছে এবং এটি বড় আকারের ট্রায়ালের রূপান্তরের জন্য যথেষ্ট নিরাপদ।
এ গবেষণার ফলাফল একটি প্রিপ্রিন্ট সার্ভারে প্রকাশ করা হয়েছে। যদিও এটির এখন পর্যন্ত পিয়ার রিভিউ হয়নি কিংবা কোনো মেডিকেল জার্নালেও প্রকাশ করা হয়নি।
গবেষকরা দেখেছেন ১৮-৫৫ বছরের অংশগ্রহণকারীদের ৯৯ শতাংশের মাঝে ভ্যাকসিন নেয়ার ২৯ দিনের মাঝেই অ্যান্টিবডির বিকাশ ঘটেছে। এ বিশ্লেষণ বলছে এখানকার
পার্শ্বপ্রতিক্রিয়া ছিল মৃদু। যেমন জ্বর, মাথাব্যথা, ক্লান্তি ও শরীর ব্যথার মতো উপসর্গ দেখা গেছে, যা কয়েক দিনের মধ্যেই চলে গেছে।
সিএনএন





