ভ্রমণপিপাসু মানুষ হয়তো এ মুহূর্তে কভিড-১৯ থেকে বেঁচে যেতে নৌভ্রমণে যাবেন না। কিন্তু যাদের নিত্য বসবাস জাহাজসহ বিভিন্ন নৌযানে তারা কী করবেন? বৃহস্পতিবার সিএনএন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বন্দর ও জলসীমায় অন্তত ৬১ হাজার ১০০ নাবিক অবরুদ্ধ হয়ে আছেন। এরা আছেন ৯১টি জাহাজে।

একাধিক জাহাজে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রের ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ কর্তৃপক্ষ যে কঠোর নিয়ম বেঁধে দিয়েছে তা পালন করতে হচ্ছে জাহাজে অবস্থান করা নাবিকদের। তাই প্রতিটি জাহাজকে বন্দর কিংবা সাগরে দূরে কোথায় অবস্থান করতে হচ্ছে। 

যুক্তরাষ্ট্র কোস্টগার্ডের মুখপাত্র ব্যারি লেন এ নিয়ে বলেন, ‘কোস্টগার্ড নিয়মিত পর্যবেক্ষণে দেখতে পেয়েছে সমুদ্রে চলাচলকারী ২৩টি জাহাজ যুক্তরাষ্ট্রের জলসীমায় নোঙর করা হয়েছে, যাতে অন্তত ১৩ হাজার ২০০ নাবিক আছেন এবং আরো প্রায় ১৪ হাজার ৪০০ যাত্রী নিয়ে ২৪টি জাহাজ যুক্তরাষ্ট্রের বন্দরে নোঙর করা হয়েছে। এছাড়া আরো ৪৪টি জাহাজ যুক্তরাষ্ট্রের জলসীমার দিকে আসছে, যাতে অন্তত ৩৩ হাজার ৫০০ নাবিক রয়েছেন।’

সিএনএন