বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত শনাক্তে নতুন রেকর্ড হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী ৩ লাখ ৩৮ হাজারের বেশি নতুন কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে তার মধ্যে ভারতেই ৭৮ হাজার ৫২৪ জন। এরপর আছে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র।
গত ডিসেম্বরে চীনের উহান শহরে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর একদিনে এটিই সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত।
বিশ্বে এর আগে ২ অক্টোবর একদিনে সর্বোচ্চ ৩ লাখ ৩০ হাজার ৩৪০ জন কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছিল।
বৃহস্পতিবার বিশ্বজুড়ে করোনাভাইরাসে আরো ৫ হাজার ৫১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের টালি অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত এ ভাইরাস বিশ্বের ১০ লাখ ৬০ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।





