যুক্তরাজ্যের অনেক ডাক্তারই মনে করেন করোনা মহামারীর দ্বিতীয় ঝড় সামলাতে ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) প্রস্তুত নয়। মহামারী সামলে ডাক্তাররা এখন চরম অবসাদে ভুগছেন। অনেকে জমে থাকা কাজ শেষ করা নিয়ে আত্মবিশ্বাসের অভাবেও ভুগছেন।
ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) গত ১৬ থেকে ১৮ জুন দেশটির ৭ হাজার ডাক্তারের ওপর একটি জরিপ করেছে। এতে দেখা যায় ডাক্তাররা উচ্চমাত্রার মানসিক চাপ ও অবসাদে ভুগছেন। সংস্থাটি বলছে, মহামারীতে সাধারণ যেসব স্বাস্থ্যসেবা স্থগিত ছিল সেগুলো এখন দেয়ার মতো আত্মবিশ্বাস স্বাস্থ্যকর্মীদের নেই। ডাক্তারদের অনেকেই বিশ্বাস করেন করোনার দ্বিতীয় ঝড় আঘাত হানলে সেটা সামাল দেয়ার মতো অবস্থা স্বাস্থ্য ব্যবস্থার নেই।
বিএমএ জানিয়েছে, ৪৫ শতাংশ ডাক্তার জানিয়েছেন যে তারা মানসিক চাপে ভুগছেন। এর মধ্যে ৩২ শতাংশ এজন্য মহামারীকে দায়ী করেছেন, বাকিরা মনে করেন এ রকম চাপে তারা সবসময়ই থাকেন।
অন্যদিকে ৪৩ শতাংশ ডাক্তার জানিয়েছেন, গত এক সপ্তাহে নন-কভিড রোগীদের চাপ যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। আর জরিপে অংশ নেয়া অর্ধেক ডাক্তার জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঝড় সামাল দেয়ার মতো আত্মাবিশ্বাস তাদের নেই। আর ৩৬ শতাংশ মনে করেন, তারা এ ব্যাপারে কিছুটা আত্মবিশ্বাসী।
দ্য গার্ডিয়ান





