পেশাদার ডুবুরি এমিলিয়ানো পেসাকারোলো মার্চ মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং ১০ এপ্রিল তাকে অব্যাহতি দেয়ার আগে ইতালির বন্দর শহর জেনোয়া হাসপাতালে ১৭ দিন ছিলেন। তিন মাস পরে এসেও ৪২ বছর বয়সী পেসাকারোলোর এখনো শ্বাসকষ্ট রয়েছে।

ইউরোপজুড়ে কভিড-১৯ সংক্রমণের উচ্চহার কেটে গেছে। তবে হাসপাতালগুলোয় এখন হাজার হাজার মানুষজন রয়েছে, যারা কভিড-১৯ থেকে সেরে উঠেছিল এবং কয়েক সপ্তাহ বা মাস পরে বলেছে যে তারা পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি।

এরই মধ্যে মহামারীর কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত যুক্তরাজ্য ও ইতালির স্বাস্থ্য বিভাগ কভিড-১৯ থেকে বেঁচে ফেরাদের পুনর্বাসন সেবা দেয়া শুরু করেছে। এ ধরনের পরিষেবা বিস্তৃত হওয়ার প্রয়োজন, কারণ বর্তমানে গবেষণা ইঙ্গিত দেয় যে কভিড-১৯ একটি বহুমাত্রিক রোগ, যা কেবল ফুসফুসকেই নয়, কিডনি, যকৃৎ, হূিপণ্ড, মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, ত্বক ও গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

জেনোয়ার কভিড-পরবর্তী পুনর্বাসনকেন্দ্রের পরিচালক ডা. পিয়েরো ক্লাভারিও বলেছেন, আমি ৫৫ জন রোগীকে পরিদর্শন করে দেখেছি, তাদের মধ্যে আটজনের ফলোআপ চিকিৎসার দরকার নেই, ৫০ শতাংশ রোগীর মনস্তাত্ত্বিক সমস্যা রয়েছে এবং ১৫ শতাংশ রোগীর পিটিএসডি (পোস্ট ট্রমাটিক স্ট্রেস ড্রিসঅর্ডার) রয়েছে।

সিএনএন