ব্রিটেনের ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা এ সপ্তাহে করোনাভাইরাসের একটি সম্ভাব্য ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করবেন। ১৮ থেকে ৭০ বছর বয়সী ৩০০ জন সুস্থ স্বেচ্ছাসেবী এ ভ্যাকসিনের দুটি ডোজ পাবেন। আশা করা হচ্ছে, ভ্যাকসিনটি কভিড-১৯-এর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারলে এটা ৬ হাজার স্বেচ্ছাসেবীর শরীরে পরীক্ষা করা হবে।

গবেষণা দলটি জানিয়েছে, যখন ইনজেকশন দেয়া হয়, তখন ইম্পেরিয়াল পরীক্ষামূলক ভ্যাকসিনটি পেশির কোষগুলোকে ভবিষ্যতের সংক্রমণ থেকে রক্ষা করতে ভাইরাস প্রোটিন তৈরির নির্দেশ দেয়।

গবেষণাটিতে ৫০ লাখ ডলার অনুদানের পাশাপাশি ব্রিটেন সরকার ৪ কোটি ১০ লাখ ডলার অর্থায়ন করেছে। দেশটিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের একটি ভ্যাকসিনের মানব ট্রায়াল শুরুর পর দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে এর মানব ট্রায়াল শুরু হতে যাচ্ছে।

গার্ডিয়ান