এক নারী বিজ্ঞানীর কারণে বর্তমানে ভারতের কোটি মানুষ ঘরে বানানো মাস্ক ব্যবহার করছে— বলেছেন ভারতের বিজ্ঞান লেখক পল্লভা বাগলা।

১১ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখা যায় ঘরে বানানো কাপড়ের তৈরি মাস্ক পরে একটি ভিডিও কনফারেন্সে উপস্থিত হয়েছেন। যার পাঁচদিন আগে দেশটির সরকার সুপারিশ করেছিল যে বাইরে যেতে হলে ভারতীয়রা ঘরে বানানো মাস্ক পরে বেরোবে। যাতে করোনাভাইরাস থেকে নিজেদের রক্ষা করা যায়। তার আগে অবশ্য কেবল আক্রান্তদের মাস্ক পরার পরামর্শ দেয়া হচ্ছিল।

ভারতের এই নীতিগত পরিবর্তন এবং সাধারণ মানুষকে ঘরে বানানো মাস্ক ব্যবহারে উৎসাহিত করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রেখেছেন দেশটির একজন নারী বায়োকেমিস্ট।

ভারতের প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার অফিসের বৈজ্ঞানিক শৈলজা ভি গুপ্তা (৫৮) মূলত এই নীতিমালা তৈরিতে সহায়তা করেন এবং সরকারকে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দেন।

তিনি বলেন, ঘরে বানানো মাস্কগুলো করোনার বিস্তার কমানোর জন্য খুব সুস্পষ্ট সমাধান ছিল। উদাহরণস্বরূপ বস্তিতে বসবাসরত মানুষদের স্থানীয়, সস্তা ও সহজ সমাধান প্রয়োজন ছিল।

বিবিসি