চট্টগ্রামে ২৯৪টি নমুনা পরীক্ষায় নতুন ৩২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে চট্টগ্রাম জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৪৩৭ জনে।
আজ রোববার এই তথ্য প্রকাশ করেছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এদিন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব এবং চট্টগ্রামের ৫টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৬টি নমুনা পরীক্ষা করে ৪ জন, বিআইটিআইডিতে ১২৭টি নমুনা পরীক্ষা করে ৩ জন, চমেক ল্যাবে ৮২টি নমুনা পরীক্ষা করে ২০ জন, সিভাসুতে ৩৭টি নমুনা পরীক্ষা করে ১ জন করোনা পজেটিভ এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬টি নমুনা পরীক্ষায় কেউ করোনা শনাক্ত হয়নি। এদিকে বেসরকারী শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৬টি নমুনা পরীক্ষা ৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। তবে এদিন বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে মাত্র ২৯৪টি নমুনা পরীক্ষা করে ৩২ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে নগরীর ২১ জন এবং উপজেলায় ১১ জন। এছাড়া এই দিনে সুস্থ হয়েছেন ৪১ জন এবং মৃত্যুবরণ করছেন ২ জন।





