নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রভাব পড়তে যাচ্ছে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিনেও। ২১ এপ্রিল নিজের ৯৪তম জন্মদিন পালন করবেন তিনি। তবে চলমান নভেল করোনাভাইরাস মহামারীর কারণে ওইদিনের বিশেষ আয়োজন পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

প্রতিবার জন্মদিনে রানীকে সম্মান জানিয়ে সশস্ত্র সালাম জানানোর রীতি রয়েছে। রাজকীয় পরিবারের স্মারক হিসেবেই এটি করা হয়, যা এবার করতে মানা করেছেন তিনি। তার বরাত দিয়ে বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে, মহামারী পরিস্থিতিতে রানী মনে করেন, সশস্ত্র সালাম জানানোর এ রীতি পালন করা সমীচীন হবে না। বলা হচ্ছে, ৬৮ বছরের রাজত্বে এবারই প্রথম এ আয়োজন বাদ দিয়ে পালন করা হবে রানীর জন্মদিন।

অবশ্য কেবল এটিই নয়, জন্মদিনের অন্যান্য আয়োজনও সংক্ষিপ্ত করা হয়েছে। এবার জন্মদিনটি রানী ঘরোয়াভাবেই পালন করতে যাচ্ছেন। যেখানে ফোন ও ভিডিওকলগুলোও ব্যক্তিগত পর্যায়ে সীমিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ডববিসি