বিবিসির এক প্রতিবেদন বলছে, একশর ওপর ভুল সংবাদ খতিয়ে দেখে গুজব ছড়ানোর জন্য সাত ধরনের লোককে চিহ্নিত করা গেছে।

এ তালিকায় প্রথমেই রাখা হয়েছে জোকার তথা যারা মজা করার উদ্দেশ্যে গুজব ছড়িয়ে দেয় তাদের। যেমন একজন মজা করে একটি রসিদের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। যেখানে দেখা যায় ঘরের বাইরে যাওয়ার কারণে সরকারের পক্ষ থেকে অনেকবার জরিমানা করা হয়েছে। এই মজার উদ্দেশ্য লকডাউন আইন অমান্যকারীদের ভয় দেখানো। কিন্তু এর মধ্য দিয়েই গুজব ঠিকই ছড়িয়ে পড়ছে। গুজব ছড়ানো অন্য দায়ী ব্যক্তি হলেন ঠগ প্রকৃতির। তাদের উদ্দেশ্য হচ্ছে এর মধ্য দিয়ে মানুষকে ধোঁকা দিয়ে অর্থ উপার্জন করা।

আশ্চর্যজনক হলেও গুজব ছড়ানোর পেছনে রাজনীতিবিদদেরও ভূমিকা রয়েছে। যে তালিকায় নাম আছে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এরপর আছেন ষড়যন্ত্রতাত্ত্বিকরা। তবে যেকোনো ভুল খবর বা গুজব ছড়িয়ে পড়ার পেছনে ভূমিকা রাখেন নিকটবর্তী উদ্বিগ্ন আত্মীয়স্বজন। যারা কোনো খবর দেখলে যাচাই না করে ছড়িয়ে দেন। এছাড়া অনেক সময় তারকা খ্যাতিসম্পন্ন লোকজনও ভুল খবর প্রচার করে তা ছড়িয়ে পড়তে ভূমিকা রাখেন।

বিবিসি