ব্রিটেনের ওয়েলশের ঐতিহ্যবাহী পুরুষ কোরাস গায়ক বা কোয়ারদের মন ভালো নেই। তারা অনেকে মনে করছেন এ মহামারীর কারণে আর কখনো তারা গাইতে পারবেন না।
ওয়েলশে ৯০ সদস্যের একটি কোয়ার সংগঠন বলছে, সামজিক দূরত্ব এবং সদস্যদের নিরাপত্তার বিষয়টি তাদের জন্য ‘অস্তিত্বের ঝুঁকি’
তৈরি করেছে।
সম্প্রতি বেউফোর্ট মেল কোয়ার একটি রাগবি ক্লাবের স্ট্যান্ডে তাদের রিহার্সেল শুরু করেছে।
তবে ইনডোরে রিহার্সেলের জন্য বিধিনিষেধ আরো শিথিল করা প্রয়োজন বলে মনে করেন সংগঠনটির সভাপতি। এই পুরুষ কোয়াররা ওয়েলশের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ এবং সংগীতের ভূমি তাদের খ্যাতির অন্যতম উপাদান।
যুক্তরাজ্যে মার্চ মাস থেকে লকডাউন শুরু হওয়ার পর থেকে কোয়ারদের রিহার্সেল এবং কনসার্ট বন্ধ রয়েছে। এতে অনেক গায়ক পরেছেন আর্থিক সংকটে। তবে তাদের সবচেয়ে বড় আফসোস প্রতি সপ্তাহে তাদের রিহার্সেল এবং ট্যুরের আনন্দ থেকে বঞ্চিত হওয়া।
ওয়েলশ অ্যাসোসিয়েশন অব মেল কোয়ারের সভাপতি ক্রিস ইভানস বিবিসিকে বলেন, ‘অনেকের কাছে এটা অস্তিত্বের বিষয়। কোয়ারদের অনেকেই বয়স্ক মানুষ। তাই অনেকেই হয়তো আর গাইতে চাইবেন না। এখন অর্ধেক কোয়ার যদি আর না গান তাহলে অন্যরা উৎসাহ হারিয়ে ফেলবেন। এবং এর অর্থ হচ্ছে এটা কোয়ারদের জন্য অস্তিত্বের সংকট তৈরি করেছে।’
উপার্জন হারানোয় কোয়ারদের অনেক সংগঠন রিহার্সেলের জন্য জায়গা ভাড়া নিতে পারছে না।
লকডাউনে কোয়াররা রিহার্সেল করতে না পারলেও অনেকে তাদের পরিচালকদের ভিডিও নির্দেশনা দেখে বাসায় বসেই অনুশীলন চালিয়েছেন।
বিবিসি





